আছি তো আজো বর্তমান তবু
কেন এই না লাগা ভালো??
এখনো তো দেখি দ্বীপ্তিমান ওই
নিকষ রজনীতে আলো।
তোমার বাড়ির এত চাপাচাপি জানি হয় না ধারণে আর,
বাধাটা গড়িয়ে চলেছে কত! আজ এল মোবাইলে তোমার।

এতই বোকা আজ তারা
বুঝে না তুমি নও কোনো খুকি,
নিষ্প্রয়োজন সমাজ সম্মুখে
নেওয়া যে এতটাই ঝুঁকি।
কি আর করি, নেই তো কিছুই! এভাবেই চলুক কিছুকাল।
তবে সব নাশ করো না, ছেড়ো না তোমার মনের হাল।

সবে ছেড়েছে তোমাকে আজি
মানলাম তুমি ত্যাজ্য আজ!
ছেড়ে তো যাই নি আমি,
অপেক্ষা খানিক আসুক সাঁঝ।
দেখিও দিনেক দোয়ারে এসে জড়াবে তোমায় ধরি,
তুমিও পারবে বুঝাতে— জীবনে তুমিই বহনের নিঃস্বার্থ ফেরী।