বুক করে চিনচিন
গুনে এক দুই-তিন
ব্যথা জাগে পিনপিন
মনের ঘরে,
মুখ খুলে বলে না
সহসাথ ছাড়ে না
কথা আগ বাড়ে না
যমের ডরে।

তারপরও দালালে
সাহসটা হারালে
থেমে যায় পাওনাটা উপরি,
অতথ্য ডায়ালে
মিডিয়ার ট্রায়ালে
ভরা মন থাকে সদা কুফরি।

মক্কাতে চুক্তি-
কারো কারো ভাঙে দিল
হিংসাতে কিলবিল
বড় বড় শিরোনাম কত কথা উক্তি...!
বন্ধুদেশ মরিয়া
জ্বলমল হাবিয়া
দালালের দৃষ্টি
ট্রায়ালের সৃষ্টি
চায় নাকো দেশ পাক ভৌগলিক মুক্তি।