আইচ্ছা, তোঁয়ার মনর ভোতর
যার পতাকা উরে-
তার মনত্ কি তোঁয়ার লাইও
এনডইল্লা অঁইন জ্বলে?
নাকি শুধে হালি গাগা
নিজে জ্বলাৎ থাকো?
আঁরার হাঁছে আইলে ওধে
তারিফ গরি ফাঁকো?
কী লাভ অইবো বুকর ভোতর
চাফি রাইখ্তো চায়?
সুখর সমর বন্ধু-বান্ধব
অসময়ত্ নাই।
হতোজনে হাইয়ে ধরা-
মরার মতন বাঁচের,
যেন্ডইল্লা হর, অঁওল লারিলে
বাঁদরর নান নাচের।
কলাতলী বীচ, ককসবাজার।
Comments (0)
No comments yet. Be the first to comment.