মিথ্যার আশ্রয়ে খানিক বিজয়
মাখিনি কখনো গায়ে
সত্যের বিপাকে ক্ষণ পরাজয়,
চড়েছি বিষাদী নায়ে।
ক্ষণ পরাজয় বিষাদের গ্লানি
স্বাদরে নিয়েছি মেনে
জনতার ভীড়ে মনটা ম্লানি
যদিও নিয়েছে টেনে।
খানিক নিশ্বাস ছেড়েছি কেবল
গভীরে সাঁতরে বাঁচি,
যেমন ছিলাম সতত সবল
আজো তেমন-ই আছি।
মিথ্যের প্রশ্রয়ে গড়ে ওঠা তীর
ভেঙেছে প্রবল ঝড়ে,
সত্যটা সম্মুখ চলে এলো ধীর
বছর তিনেক পরে।
তিমির বেঁধেছে সত্যের আঁখিতে
এলো ক্ষণিকের জয়
দিনশেষে তার সম্মুখ রাখিতে
নয়নে জুড়েছে ভয়।
মিথ্যের বুলেট বিঁধেছে হৃদয়
সত্যকে ঢাকিনি কভু,
সত্যের দু চোখ আবরণে ক্ষয়
মিথ্যাকে ডাকিনি তবু।
অক্ষরবৃত্ত: পুর্ণপর্ব-৬, অপূর্ণপর্ব- ২
১১ নভেম্বর- ২০২০
বিকাল- ০৩:০০ টা/সোমবার,
কবিগৃহ, আদর্শপাড়া, মালুমঘাট, কক্সবাজার।
Comments (0)
No comments yet. Be the first to comment.