নিখিল কাকার প্রস্থান
বিজন বেপারী
অসাধারণ এক প্রতিভাবান শিল্পী তিনি
তাঁর হাতের ছোঁয়ায়, কথা হয়ে উঠতো গান
তিনি যখন যাত্রামঞ্চে উঠতেন চোখ ফেরানোর চেষ্টা করতো না কেউ
দারুন মঞ্চের পিছনে।
তাঁর নির্দেশনায় নতুন কিছু তৈরি হতো এটাই স্বাভাবিক
আত্মভোলা এক মানুষ তিনি
ভুলে যেতেন আপন সংসার
কখনো রাস্তা মেরামত, বাঁশের সাঁকো, আবার কখনো পাঠশালার শিক্ষক
তিনি সমাজের কনিষ্ঠ হয়েও অর্জন করেছেন শ্রেষ্ঠত্বের সিংহাসন
তাঁর সুপরামর্শে অন্ধকার হয়েছে দিন,
চোর হয়েছে সাধু।
তিনি আদ্যোপান্ত একজন সৎ-সাহসী, সৃজনশীল মানুষ
তাঁর হাত যেনো উর্বরা জমির মতো
যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে অবিরাম।
সেই প্রজ্ঞাবান আমার প্রিয় মানুষ হলেন
নিখিল কাকা।
হাজারো স্মৃতির পাতায় পাতায় তাঁর নামটা জ্বল জ্বল করে জ্বলবে
আপনার অবদান ভোলা যাবে না,কাকা।
ভালো থাকুন, সুখে থাকুন আর
আমাদের আশীর্বাদ করবেন...
যেনো, মানুষ হতে পারি।
মৃত্যু: ০২/০৯/২০২৬ , কলকাতা।
সকাল ১০:১৫ মিনিট। বুধবার।

Comments (0)
No comments yet. Be the first to comment.