ফাল্গুনী হাওয়াতে হিয়া যে জড়াতে
বাউরিয়া আজ জোস্নার দোলাতে।
হাত টুকু বাড়িয়ে একটু রেখো,
চোখ টুকু সরিয়ে একটু দেখো,
আছি মজে আমি যে
তোমার সোহাগের আঁচে তোমারি ভালো বাসাতে।।
ফুল ফোটে জড়িয়ে তোমার হাতে,
সব গন্ধ ছড়িয়ে আকাশ রাতে,
মরি লাজে আমি যে
তোমার চোখের মাঝে তোমারি ভুল ছোঁয়াতে।।
বিকাশ দাস
মুম্বাই
Comments (4)