সাধ বিকাশ দাস · Poems · 2015-10-14 · 1252 views তুমি পঞ্চমীর চাঁদ তোমায় চুমে তোমার ভূমে মরিবার হলো সাধ । মরেছি বার বার পেয়েছি জীবন আবার সহে বেদনার ভার তোমায় পরশিয়া ভালবাসার স্বাদ। জ্বলেছি কতো বার বেঁধেছি সাগর আবার ধরে অশ্রুর ধার তোমায় হেরিয়া বেঁচে থাকার স্বাদ। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (11)