স্তনন
বরুণ দেব
যখন তোমার সময় হবে
আজ না হলে কাল, কাল না হলে পরশু,
তাও না হলে কোন একদিন -
যেদিন সময় কাটবে না, যেদিন মেঘগুলো পাহাড় বেয়ে
নেমে আসবে কোন এক সন্ধ্যায় !
যেদিন রাতের আকাশ পূর্ণিমা আলোকিত বা
এক বৃষ্টি ঝড়া রাতে !
অথবা,কোনো নিস্তব্ধ দুপুরে কোকিলের ডাকে
জীর্ণ কোনো স্মৃতিকে নিয়ে
বেখেয়ালি মনে ।
সেদিন আমায় ফোন করো-
এ আমার আবদার নয়, আদেশ ও নয়,
হঠাৎ বাঁধনছাড়া কলম ছটফট করে উঠলো-
বিকেলের রোদে মাঠের কোনে
হাঁসফাঁস করা জীবন থেকে
হাফ ছেড়ে বাঁচতে চেয়ে।।
Comments (0)
No comments yet. Be the first to comment.