এই পৃথিবী সেজেছে আজ
তোমার আয়োজনে,
বৃষ্টি ধারা ঝরছে যেন
তৃষিত সকল প্রাণে।
অসাধারণ সুন্দর ঐ
মায়াবী দুটি নয়ন,
শিহরণ জাগা বাকভঙ্গি
মধুর শব্দ চয়ন।
প্রানপনে খুঁজে বাহুডোরে বেধে
হয়েছে সমন্নয়,
তৃপ্ত প্রাণের সহানুভূতি
ছিনিয়ে নিয়েছে জয়।
শত সাধনায় শ্রমে গড়া
মূল্যবান এ ধন,
আগ্রহভরে জড়িয়ে রাখি
তবুও ভরে না মন।
হৃদয়ের সাথে হৃদয় মেশে
যন্ত্রণারা একা,
আজীবন রাখব বুকে জড়িয়ে
থাকলে ভাগ্যে লেখা।
Comments (1)