প্রয়োজন মিটে গিয়েছে বলে
রাখছনা আর খবর,
তোমার দেয়া সকল কষ্ট
সয়েছে আমার গতর।
অনেক কষ্টে সয়েছি তোমার
নির্মম অত্যাচার,
এখন বুঝি আমাকে আর
হচ্ছে না দরকার?
দিন রাত্রি সকল সময়
থাকতে চেয়েছ কাছে,
সব নিয়েছ আমার মাঝে
যেখানে যা আছে।
হঠাৎ কেমনে ফুরিয়ে গেল
প্রিয় আমার কদর?
ফুলের মত কোমল হৃদয়
কেমনে হল পাথর?
দূরে থাকা সইতে পারোনি
এসেছো কাছে ছুটে,
গিয়েছ অনেক দূরে আমার
নিয়েছ সবি লুটে।
প্রতিশ্রুতি দিয়েছ আমায়
দাওনি অধিকার,
প্রয়োজন মিটে গিয়েছে তাই
ভুলেছ অঙ্গীকার।
Comments (8)