আমি দেখতে চাই না
এমন তারুন্য,
যে তারুন্য মাথা নত করে
স্বেচ্ছাচারীর কাছে।

নিজের প্রতিভা আর
উদ্যমী বুদ্ধিমত্তাকে,
অর্থের বিনিময়ে বিক্রি করে
দাসত্ব শুরু করে দেয়।

যাদের বিচক্ষণতার উপর
নির্ভরশীল অনাগত ভবিষ্যৎ,
হিংসাত্মক মনোভাব হীন
সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী।

তাঁদের মস্তিষ্ক বিক্রির
এই প্রতিযোগিতা,
আমাকে ধ্বংসলীলার
পূর্বাভাস শুনিয়ে যায়।