কৃতিত্ব ছিল কার
কে নিল পুরস্কার ?
কে করে অন্যায়
কে সয় অবিচার ?

ধুলো মাখা পথে বসে
উম্মাদ যায় হেসে,
কেন এত ভেদাভেদ
কেউ নেই কারো পাশে?

কোনটা প্রকৃত
কোনটা অভিনয়,
গুজবের ভিড়েতে
বুঝে ওঠা হল দায়।

কার সংসারে এসে
কে ঘর করছে ?
কার উপরে ক্রোধ ছিল
কার চুল ছিড়ছে ?

পাপী বাচে দিব্যি
নিষ্পাপ মার খায়,
সত্য বলে যে
সব দোষ তার গায়।