পাওয়ার লোভে প্রেম
অন্তর ভরা ক্ষোভ,
সম্পাদনের বিরক্তিতে
বর্ধিত হয় লোভ।
প্রীতির প্রজ্ঞাপন
বিরক্তিকর চাওয়া,
যন্ত্রণাতে নিত্য জ্বলতে
হৃদয় করে ধাওয়া।
ক্লান্ত পাখির মত
আপন ঘরে ফেরা,
বিতৃষ্ণার রাত্রিগুলো
দিবস দিয়ে ঘেরা।
কলঙ্কতে ঠাসা
লালসা ভরা প্রাণ,
সীমালঙ্ঘন করার পরও
পায়না পরিত্রাণ।
উত্তপ্ত সে প্রেমে
জীবন বিসর্জন,
বিকৃত স্বত্বা জুড়ে
পূর্ণ প্রলোভন।
Comments (3)