বলতে পারো ঝরছে কেন
নির্দোষীদের রক্ত?
দিন দুপুরে মারছে মানুষ
হিংস্র পাপের ভক্ত!
মানবতা পারছে না আর
ওদের আঘাত সইতে,
ইচ্ছে খুশির দায়ের বোঝা
চাইছে না কেউ বইতে!
দিব্যি ওরা যাচ্ছে করে
অবৈধ কারবার,
আইন স্বয়ং নিয়েছে ওদের
নিরাপত্তার ভার।
যায়না কারো দৃষ্টি কেন
যেথায় পাপের উৎস,
সরল সোজার জীবন হনন
দৃশ্যটা বীভৎস!
দোষ না করে পাচ্ছে সাজা
অসহ্য চিৎকার,
আইন শোষণ এক হয়ে আজ
করছে অত্যাচার।
Comments (4)