হৃদয় গহীন হতে
ভুবনে সৃষ্টি যার,
নতুনত্তে ভরা আজীবন
অবসান নাই তার।
প্রাণের পরিচর্যায়
যে ফুলটি ফোটে,
ত্রিভুবনের সকলের কাছে
জনপ্রিয় হয়ে ওঠে।
হাজার ত্যাগে জনকল্যানে
তুচ্ছ আবিষ্কার,
অন্তর হতে অন্তরে গাঁথে
সমাধান সমস্যার।
ভেবে চিন্তে যাচাই করে
দিলে অন্তরে ঠাই,
চিরকাল রয় হৃদয়ে গেঁথে
শুরু আছে শেষ নাই।
হলেই চলে যেমন তেমন
কুড়িয়ে পাওয়া ধন,
যে পথে আসে সে পথেই ফেরে
কাঁদিয়ে সবার মন।
Comments (0)
No comments yet. Be the first to comment.