প্রয়োজন ছিল যখন সাড়া দাওনি তখন,
এখন কেন এসেছো পেতে এই হৃদয়ে আসন!
কত বৃষ্টিতে ভিজে সয়েছি কত রোদ,
তোমার কারণে ভেঙেছি শত হৃদয়ের অবরোধ।

নিজের মতন করে সাজিয়ে জীবনটারে,
দুঃখের সাথে সাজাই বাসর আমি একলা ঘরে!
নিঃশ্বাস আজো চলে যেন মৃত্যুর কোলে,
এসেছো এখন ঝড়ের মতন হয়তো বা পথ ভূলে।

প্রতিবাদী আমি নই হাজার যাতনা সই,
সঙ্গী বিহনে দুঃখের দহনে ব্যাথার বোঝা বই!
হয়তো ছিলে সুখে অন্য কারো বুকে,
নিরুপায় হয়ে এসেছো ফিরে পোড়াতে আমাকে।

আর নই সেই আমি ঠিকানায় ফেরো তুমি,
অন্য কারো পথ চেয়ে থাকা আমার চেয়ে দামী।
যদি আসে চোখে জল পাবে তার ফলাফল,
অতীতের যত স্মৃতি রয়েছে অন্তরে দিবে বল।

আমি আমার মতন রয়েছি বেঁচে এখন,
ফুরিয়ে গেছে আমার কাছে সুখের প্রয়োজন!
নিভিয়ে দিয়েছি বাতি ফিরে যাও তুমি সাথী,
মরণের স্বাদ নিয়ে জীবনের ব্যাথার মালা গাথি।