সারা বিশ্ব ভূবন ঘুরে
খবর নিয়ে মনের ঘরে,
অতৃপ্ত আত্মারা সব
দেখতে পেলাম কেঁদে মরে।
ভূমিকম্পের ধ্বংসলীলায়
প্রলোভনে অবহেলায়,
দ্বারে দ্বারে ঘুরে ঘুরে
একটু শান্তি খুঁজে বেড়ায়।
আবার তারা আসবে ফিরে
হয়তো আবার তোমার ঘরে,
চিনতে তুমি পারবে না গো
যতই দেখ নয়ন ভরে।
জমে থাকা বুকের ব্যাথা
বলে হাজার মনের কথা,
সুখের পরশ ভূলিয়ে দিবে
হৃদয় পূরের বিষণ্ণতা।
তুমি দেখছ কারাগারে
স্বর্গে তাদের আত্মা ভরে,
সাগর নদী আকাশ জুড়ে
একদিন ওরা আসবে ফিরে।
Comments (2)