কি হচ্ছে আজ প্রেমের নামে?
বিলায় দেহ মনের দামে।
নোংরামিতে হয় বদনাম,
লজ্জা শরম হল নিলাম।

মনে প্রেমের ভাব লেগেছে,
কাছে পাবার স্বাধ জেগেছে।
বিবেক বুদ্ধি লজ্জা ধুয়ে,
গেল জগৎ নোংরা হয়ে।

পবিত্রতার রইল কি দাম?
পূণ্য ছুয়ে পাপী হলাম!
যা কিছু সব বিলিয়ে দিলাম,
বিলীন হল প্রেমের সুনাম!

এক ফুল থেকে অন্য ফুলে,
উড়লে নিয়ম নীতি ভুলে।
ধর্ম সমাজ ধিক্কার দেয়,
সামনে দাঁড়ায় কঠিন সময়।

মনের দামে খুঁজলে দেহ,
করলে পাপের আদর স্নেহ।
করার মত করিনি কিছুই,
প্রেমের নামে তাই দেহ ছুঁই।