একা হলে দেখবে
পাশে কেউ থাকে না,
সুদিনের বন্ধুরা
দেখেও দেখে না।

শীতের পোশাক খুলে
জড়িয়েছ যার গায়,
না দেখার ভান করে
পাশ কেটে চলে যায়।

রক্ত দান করে
কর যারে সুস্থ,
পানি চেয়ে পাবে না
হও যদি দুস্থ।

অন্যকে বাচাতে
নিজ গায়ে নিয়ে দোষ,
তার দেয়া অপবাদে
করবেই আফসোস।

তাই গেথে রেখেছি
মনে প্রাণে স্বত্বায়,
দুর্দিনে পড়লেই
বন্ধু চেনা হয়।