নাইবা ফিরল যদি
বৃথা চেয়ে থাকা,
হাজার লোকের ভিড়ে
কেমন সবাই একা!

কে বা রঙিন ঘুড়ি
নাটাই যে কার হাতে,
সাবধানতার হয় না খাতির
কভূ প্রীতির সাথে।

দুঃখের জলে ভিজে
শুকাও প্রেমের রোদে,
চিনতে তাকে করবে গো ভূল
অন্তরের বিবাদে।

সবল দেহের মাঝে
নিথর অসাড় প্রাণ,
চোখের আড়াল হলেই
তবে করবে গুনগান।

একটা ছাদের তলে
যখন বসবাস,
ভাঙ্গন আনে পরস্পরের
মনের অবিশ্বাস।

কঠিন সময় যখন
আপন জনা খুঁজি,
সহজে কেউ মানতে চায়না
বিশ্বাস প্রেমের পুঁজি।