-ঃঅভিমানঃ-
তুমি আসবে বোলে,
ভোর বেলাতেই শুভ্র সকালটাকে
বিদায় দিলাম।
মধ্যান্যকে বললাম সেজে গুঁজে
আমার জন্যে একটু দাঁড়িও।
পুর্বাহ্নে মধ্যান্যটা অপেক্ষারত হয়ে
পাঁশ কাটিয়ে চলে গেল ।
এখন গধুলীর শান্ত রুপ তোমারই
আসার সময় হলো না।
তোমার জন্যে লিখলাম এ কবিতা (!)
ভাবছি কি যে দেবো তার নাম ?
দিলাম------অভিমান!
Comments (1)