নৈতিকতার-স্খলন
দলবদলের খেলায় আজি রাজনীতিকরা মও,
কামিয়ে খাওয়ার রাজনীতি,আদর্শরা স্তব্ধ।
মরছে কৃষক,মরছে শ্রমিক,নেতার তাতে কী?
মাইক হাতে,পাউডার মেখে,গরম ভাষণ মেরেছি।
মুখে সবার বিপ্লববাদ, জার্সি বদল ঘটছে,
এটাই নব-গণতন্ত্র , ভোটপর্ব চলছে।
পরাধীনকালে দেশের জন্য আমরা জীবন দিয়েছি,
নেতাজী,গান্ধী আদর্শে মোরা ইংরেজদের তাড়িয়েছি।
স্বাধীন ভারতের রাজনীতিতে পদস্খলন ঘটেছে
আদর্শকে চিতায় তুলে, নৈতিকতা জ্বলেছে।
বয়স আমার শত ছুঁই ছুঁই,অনাহারে দিন কাটাচ্ছি
আমি একজন স্বাধীনতা সংগ্রামী, অশ্রুজলে হৃদয় ভাসাচ্ছি।
Comments (0)
No comments yet. Be the first to comment.