এ তুমি কেমন তুমি আতিক রহমান · Poems · 2015-01-29 · 1255 views তুমি এসেছিলে, কলম ছেড়েছিলাম। তুমি চলে গেলে- তাই আবার ধরলাম। আমি শুধু তোমায় চেয়েছিলাম, আর তুমি, আমায় করলে নিলাম। অসময়ে নাকি ছায়াও সরে যায়, তাই কি তুমিও গিয়েছ সরে ? মরছি বিষে, নিরুদ্দেশে- শুধু কলম রেখেছে ধরে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (11)