হিন্দি চ্যানেল!!! আহ!!! কি মধু আছে কে জানে ?
জানি না কেমন কার কেমন লাগবে বুঝতে পারছি না। যতদূর জানি বাংলাদেশে হিন্দি চ্যানেল আছে আট দশটা। হইতোবা এর বেশি। এর চ্যানেল গুলো আমাদের সমাজে কিরুপ প্রভাব ফেলিতেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কোন জিনিস বা কারও মনে কুটিলতা যোগ করে সেটা কোন ভাবেই বিনোদন নয়। এই চ্যানেল গুলোর ডেইলি সোপ গুলো এতই খারাপ যে আমার নিজের একান্নবর্তী পরিবার এখন ভাঙনের মুখে। প্রথমেই বুঝতে পেরেছি সমস্যা টা কোথায়? তাই স্বাভাবিক ভাবেই সমস্যা টা সলভ করার চেষ্টা করলাম। বৃথা গেল। তারপর স্ট্রিক্টলি হলাম। সব সিরিয়ালের চ্যানেল পাসওয়ার্ড দিয়ে অফ করে দিয়েছি। কি আর করা!!
তো কয়েকদিন বাড়ি থেকে ফোন এসেছে। ভাইয়া এই চ্যানেল গুলো আর ভাল লাগে না। ....আমি বললাম কেন? ....দেখ এই ঈদে একটি নাটক বা টেলিফিল্ম দেখতে পারিনি বিজ্ঞাপনের দৌরাত্বের জন্য। এবার আমি কি বলব বলব বলুন। হিন্দি চ্যানেল অফ করেও লাভ হচ্ছে না। একটি একটি নাটকের মাঝে এত জুট ঝামেলা। কিন্তু আমাদের নাটক খুবই উন্নত মানের।
ছোট বাচ্চাদের ডোরেমন অপ করে দেওয়া হল। এই সময়ের মধ্যে কোন চ্যানেল কি কোন কিছু এনে দিতে পারছে ? না পারেনি। তাহলে ভাবুন সমস্যা টা আমাদের।
ব্যক্তিগত ভাবে সম্পূর্ণ রুপে এই ভারতীয় অখাদ্য গুলোর বিপক্ষে। তবে আবার আমাদের চ্যানেল গুলো তাদের দেশে দেখানোর ক্ষেত্রে বাস্তবতা টাও দেখতে হবে। যেখানে সারা দেশ মিলে 800 এর উপরে চ্যানেল আছে তাদের। কিন্তু ডিশ অপারেটর রা দেখাচ্ছে মাত্র চারশ বা এর বেশি। সেখানে আমাদের দেশের চ্যানেল কিভাবে দেখাবে ?
আমরা যেমন ভাবে বাকের ভাই বা আরমান চরিত্র সৃষ্টি করেছি। ঠিক তেমনি ভাবে সে চরিত্র গুলোকে সম্মান করতে হবে। বাচিয়ে রাখতে হবে আমাদের মাঝে।
Comments (2)