শহীদ তোমার বুকের খুনে লাল হলো পতাকা
শহীদ তোমার থাকবে ছবি এই বুকেতে আঁকা ।
তোমার চোখে চোখ মিলিয়ে স্বপ্ন দেখেছি
তোমার যাওয়া পথে পথ চলতে শিখেছি ।

মাদলের তালে তালে এ পথেরই বাঁকে বাঁকে
         লাল পলাশ ফুটেছে ।
সকালের জন্যে সাথী জেগেছ অনেক রাতি
          সে আলোর খবর এনেছ ।
তোমার এই অকাল মরন এ বুকের শুকনো গাঙে
          সুনামির শব্দ শুনেছি ।

শহীদের অমূল্য প্রাণ করি আজ তাঁদের স্মরন
          মরনেও হয়েছে মহান ।
মৃত্যুই নয় শেষ কথা বুকে বাজে সেই ব্যথা
          কখন যেন হয়েছে আগুন ।
প্রতিবাদের ভাষায় খুঁজি অধিকারের আলো
          উজান বেয়ে তাই চলেছি ।