মহরত
আবার পেয়েছি ফিরে নতুন করে
এত আলো এত হাসি গান
তোমার রক্ত-রাগে সাত পরী জাগে
জোয়ার তুলে নদী যায় মোহানায়
দিলে সঞ্চারী প্রাণ তোমারি সে দান ।
শস্য শ্যামল ধরা যদি বৃষ্টি ধারায়
এত প্রাণ কেন তবে অকালে হারায়
তোমার পরশে ফুল শাখায় শাখায়
দ্রিম দ্রিম ছন্দ হৃদয় জুড়ে
মাদল বাজায় মাদল বাজায় ।
বন্ধু এস আজ হাত বাড়াও
রক্ত তুলিকায় ছবি রাঙাও
সূর্য্যমুখীরা চেয়ে তোমার দিকে
মুঠো মুঠো রোদ্দুরে স্বপ্ন সাজাও
জীবন ভরাও স্বপ্ন সাজাও ।।
Comments (16)