একটাইতো সওয়াল ছিল কঠিন কিছু নয়
জবাব তোমায় দিতেই হবে শুনুন মহাশয় ।
সরস্বতীর অঙ্গনেতে রাজপেযাদা মধ্যরাতে
আসবে কেন আসবে কেন জবাব চাই জবাব চাই ।
গুন্ গুন গুন গান ছিল কিছু কলতান আর ছিল
শান্তিপুর্ন অবস্থানে গান কবিতায় প্রাণ ছিল ।
এনেছ আঁধার নিভিয়ে আলো, রক্ত যে কত ঝরিয়ে দিলে
এমন কেন হলো এমন কেন হবে জবাব চাই জবাব চাই ।
চোখ রাঙ্গানিতে ভয় করিনা বুকেতে সাহস রুখে দাঁড়াবার
আছে অধিকার গড়েছি প্রাচীর ভাঙ্গতে দেবনা আর ।
গানে গানে তাই বীজ বুনে যায় বিশ্ব জুড়ে হোক প্রলয়
রাজপথ জুড়ে আজ কলরোল ওঠেছে আওয়াজ হল্লাবোল ।
Comments (4)