গান তুমি হও ঝড়ের রাতে পথ দেখানো আলো
গান তুমি আজ সাথীর বুকে প্রানের প্রদীপ জ্বালো ।
গান তুমি আজ ঝাপসা চোখে হারিয়ে যাওয়া দৃষ্টি,
গান তুমি আজ মরা গাঙে অঝোর ধারার বৃষ্টি ।।

গান তুমি হও পাল তোলা নাও উজান বেয়ে যাওয়া
গান তুমি আজ জীয়নকাঠি বাঁচার মন্ত্রে গাওয়া ।
গান তুমি আজ ঝলসে ওঠো যেই খানেতে হতাশ
গান তুমি আজ ক্যানভ্যাসেতে স্বপ্ন দেখার সাহস ।।

গান তুমি আজ চিনিয়ে দিলে ঘর ভাংছে কারা
গান তুমি আজ শিখিয়ে দিলে জয়ের মুক্তধারা ।
গান তুমি আজ নিরব মুখে প্রতিবাদের ভাষা
গান তুমি আজ ঐক্যতানে ঠিক খুঁজে পাই দিশা ।।




কেউ যদি সুরকার থাকেন সুর দিয়ে গাইতে পারেন ।