সেই একা এক সূর্য সেই একা এক চাঁদ
নির্জন এক দ্বীপে আমার একা একা থাকা/
একরাশ তারাদের ভিড়ে, তবু খুঁজে ফিরি
পরিচিত মুখের ছবি যা আছে এ মনেতে আঁকা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
যারা কথা দিয়েছিল সাথে সাথে যাবে,
যারা কথা দিয়েছিল/
যারা হাত ধরেছিল ঝড় বুকে নেবে
যারা কথা দিয়েছিল/
যারা বৃষ্টিতে ভিজেছিল তারা কেউ কথা রাখেনি/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনি/
পায়ে পায়ে ছুটে যাই সকালের নরম রোদে
যদি সুর ভেসে আসে/
সবুজ ঘাসের বুকে কুয়াশা চাদরে
যদি সে ফিরে আসে/
দেখি আলোর ঠিকানাতে পাখি সব মেলে বুঝি ডানা/
আমি ছেড়ে যেতে চাইলেও
এই পৃথিবীকে ছেড়ে যেতে পারিনা/