বাতাসে নবান্নের গান শুনতে পাচ্ছিনা। নাকে এসে লাগছেনা পিঠার গন্ধ। সকালের রোদটা এখনো যথেষ্ট নরম হয়ে উঠেনি। তাই আমি অপেক্ষায় আছি একটা ছুটির দিনের। খুঁজে বের করব নবান্ন। বুক ভরে টেনে নেবো শীতের হিম। গ্লাস ভরে পান করব খেজুরের রক্ত।
আমার তো ইচ্ছা করে খেজুর গাছের সুধারস পান করতে । সামনে একটু কাঠের আগুন আর দিকচক্রবালে থাকবে কিছু কুয়াসা আর একটু দাঁতে দাঁত লাগা একটু ঠান্ডা.........।।বেশ হয় না । আপনাকে ধন্যবাদ ।
Comments (15)