মেঘ মেঘ মেঘ-
চেয়ে চেয়ে দেখ।
সাদা সাদা সাদা-
ভাসে ভাসে ভেলা।
ফাঁকে ফাঁকে ফাঁকে-
তারা তারা মেলা।
যায় যায় যায়-
তার সারা বেলা।
তাই তাই তাই
শেষ হয় খেলা।