বিচ্ছেদ
"লং সাউন্ডিং এর ক্যান্ডেল পাওয়ারের হাত ধরে
উদ্বায়ী বিকেল গুলো নেমে আসে অাঁধারের বুকে,
নিমগ্নচিত্তে দেবদারু গাছের ফাঁকে দেবকণ্ঠ ঝুলে থাকে,
ধুলিশয্যা ধৃতাত্মা শুলো প্যারাডাইস পার করে ধুমাচ্ছন্ন গহ্বরে নেশাগ্রস্ত হয়ে পড়ে বিলুপ্ত শহরে।
পরিবর্তনপ্রয়াসী ফিলোসফিক সময়ের কালান্তরে
ক্রমশ ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে পরিত্যক্ত পান্ডুলিপি,
মিনিটের কাটা গুলো কৃষ্ণগহ্বর বদলে বদলে
সিংহল ঘন্টার পৃষ্ঠায় সহস্রাধিক কবিতা ল্যাখে শতাব্দীর বুক চিড়ে।
ফ্রোডিও উল্লাসের মৃত্যু কিনে নেয় নিস্তব্ধ আকাশ
কয়েকটা নক্ষত্রের শোক গাঁথে সন্নিরুদ্ধ রাতের বিদীর্ণ আঁধার ,
ধ্বংসাত্মক শহরের পিটে জমে ওঠে স্মৃতির কার্টোগ্রাফার,
ললাটলিখনের পদচিহ্ন এঁকে যায় কয়েকটা যুগের সংলাপ।
আমাদের বিচ্ছেদ মানেই শতাধিক ফরেনসিক রিপোর্ট
ভার্সিফাইডের কর্মশালা,
যার শেষ কিংবা শুরু ছিলোনা। "
Comments (15)