ও পাঠক পাঠিকা
তোমরা কি কবিতা বোঝো?
দু-লাইন পড়েই খুঁজবে
কাউকে আক্রমন করেছি কি-না
তারপর ভাবতে থাকবে ব্যক্তিগত প্রেমের বিলাপ বোধ হয়
কিংবা নানা নারী ঘটনার কথা মনে করবে
তোমরা কি কবিতা বোঝো?
কবির প্রতি এই অবিশ্বাস থাকলে
কি হবে কবিতা পড়ে,কবিতা শুনে?
কোনটা জানতে চাও তোমরা
ব্যক্তিগত কবিকে না রক্তের আখরে গাঁথা
কবির অনুভূতি মালাকে?
Comments (2)