অতঃপর আবার তুমি এম. আশিকুর রহমান · Poems · 2014-04-05 · 1382 views তুমি কি শীতের চাদর? জড়ালেই শীত যাবে? তুমি কি জামার বোতাম? সারাদিন শুধু বুকে এটে রাখবো? বরং তুমি আমার ফুসফুস! দমের সাথে উঠানামা কর। গোপনে আঘাত কর তুমি গভীরে- গোপন অসুখ নিয়ে পথ চলি। হে বিষাদ আত্ত্বীয় প্রতিমা, আগমনে তোমার - চমকিত চারিধার। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.