খোলা আকাশ
***প্রদীপ চৌধুরী***
ঝিপ ঝিপ বৃষ্টির মাঝে
নয়তো কালো অন্ধকার সাঁঝে
খোলা আকাশের নীচে রাত কেটে যায়|

শীতে রেল ব্রিজের ঠাণ্ডা
পিঠে হাজার বেতের ডান্ডা
ক্ষুধিতরা খালি পেটে মার খায়|

ছাদহীন খোলা আকাশের নীচে
চক্ষু দুটি ঘোমায় মিছে
আপছা আলোয় খুশির ছোঁয়া নাই|

সূর্য ওঠে রাতের শেষে
পূব আকাশে ভেসে ভেসে
খোলা আকাশ মুচকি হেসে যায়|