( প্রবন্ধ )
সুস্থ শরীর : সুস্থ দেশ
*****প্রদীপ চৌধুরী****
মানুষের শরীরটাও মেশিনের মতো এখনি ভাল আছে আবার একটু পরেই খারাপ, মেশিনকে ঠিকমত চালানোর জন্য তার যত্ন করতে হয়, জলে ডুবিয়ে রাখলেতো মেশিন খারাপ হবেই তেমনি তো আমাদের দেহ যদি যত্ন করো তাহলে সে ঠিক থাকবে, আর যদি অবহেলা কর, যদি শরীরকে বিষ খাওয়াও তাহলে তার পরিণাম কি ভয়ঙ্কর হবে তা বলার অবকাশ রাখেনা|
বিষ খাওয়ানো কথাটি এইজন্যই বললাম কারণ আমারা জানি তামাক আমাদের শরীরকে বিষাক্ত করে আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়; মারাত্মক রোগ ক্যানসারকে বাসা বাঁধতে সাহায্য করে, আমাদের দেহে তার সত্ত্বেও আমরা অগ্র- পশ্চাৎ বিবেচনা না তামাক খেয়ে দিনের পর দিন আমাদের দেহের ক্ষতি তো করছিই আবার ধুমপান করে পরিবেশকেউ দূষিত করছি| আমরা তো ইচ্ছে করলেই এই বদ অভ্যাসটা পরিত্যাগ করতে পারি, এক নতুন পরিবেশ গড়ে তুলতে পারি কিন্তু এটা সফল তখনি হবে যখন আমরা সত্যিই এই কাজটা করে দেখাবো|
কতো জন তো তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেন চোখের সামনে থেকে এই মারাত্মক রোগ ক্যানসারের কারণে তখন কতো দুঃখ লাগে বলুন তো| আর তার জন্য আপনারাই দায়ী কারণ জীবন্ত অবস্থায় তো আপনার প্রিয় মানুষটির খারাপ অভ্যাসগুলি কখনো ত্যগ করার চেষ্টা করেননি| তবে এখনো সময় আছে যারা আপনার প্রিয় মানুষ তাদেরকে সতর্ক করুন যাতে তারা এই কুঅভ্যাস টা ত্যাগ করে যাতে তারা সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে পারে| সরকার তো অনেক পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু আমরা তো তাদের কোনো পদক্ষেপে কর্ণপাত করছি না| অসুন না আমরা এগিয়ে আসি সকলে মিলে একটা সংস্থা গড়ে তুলি যে সংস্থা প্রতিটি লোককে তামাকের খারাপ দিক গুলোকে চোখে অঙুল দেখিয়ে দেবে, যাতে পরবর্তী প্রজন্ম এক ভাল সুস্থ তামাক মুক্ত সমাজে বাঁচার অধিকার পায়|
Comments (6)