আকাশ ভেলার পথে
হাওয়ায় আমি ভেসে যাব
ঐ আকাশের তীরে|
নইতো কোথাও মিলিয়ে যাব
ঐ তারাদের ভিড়ে||
অনেক খুঁজেও পাবেনা আর
আমার পথের দিশে|
হয়তো তুমি ক্লান্ত হয়ে
থেমে যাবে শেষে||
তবু আমি আসবনা আর
আকাশ থেকে নেমে|
পথ যতই হোকনা কঠিন
তাও যাব না থেমে||
প্রিয় জনের চোখের জলে
সাগর যাবে বয়ে|
হয়তো আমি দেখবো এসব
সন্ধ্যা তারা হয়ে||
ভালবাসার পৃথিবীটা
থাকবে না আর কাছে|
যেসব ছিলো স্মৃতি আমার
তাও যাবে সব মুছে||
তবে কিসের ভালবাসা
কিসের এত টান?
যখন আমি থাকব না আর
বেরিয়ে যাবে প্রাণ||
Comments (19)