কোনো আকাশ ছিল না, কোনো মাটি ছিল না,
ছিল না মানুষের; নাম-পরিচয়।
ছিলো অন্তহীন সমুদ্র— ঢেউয়ের ভেতর ঘুমিয়ে থাকত
সেদিন অমৃত উঠেনি, উঠেছিল আদির অন্ত
আপসারা! আপসারা!
ইন্দ্রের সভায় সুর উঠে
উর্বশী মেনকার—পায়ের শব্দে লুটে
তারা থাকে প্রথম বৃষ্টিতে—
বর্ষার
তাদের গানের ভাষা তো নেই
কোন— সভ্যতার
তারা থাকে সেই নৃত্যে
যাতে কোনো দর্শক নেই,
তবু পৃথিবী থেমে—
তাকিয়ে থাকে!

Comments (0)
No comments yet. Be the first to comment.