প্রাগ শহর। ষোড়শ শতাব্দী। ইহুদি মহল্লায় নিপীড়ন।
মানুষের বিরুদ্ধে শুধু মানুষের অভিযোগ!
পবিত্র গ্রন্থের পাতা খুললো—রাব্বি জুডাহ লো—
যেন স্রষ্টার নির্দেশ পালিত হবে!
দুই বিশ্বস্ত মানুষ ছিলো
ভলতাভার তীর থেকে ছিলো মাটি!
জল, আগুন আর শব্দ সাথে
মানবাকৃতি পেলো— গোলেম!
কপালে খোদাই — এমেত— মানে সত্য।
কথাহীন, ক্ষুধাহীন, স্বপ্নহীন শক্তি!
পাহারা হবে মহল্লা, নির্যাতিত মানুষের হবে রক্ষা!
প্রতিরোধ হবে ষড়যন্ত্র আর আক্রমণ।
প্রাণে যার নেই— আবেগ আর বিবেক
কি হবে স্বার্থ?— আর কি হবে তার সত্যের অর্থ?
মানুষের কান্না শুনত সে কিন্তু দুঃখ চিনতো না!
রক্ষা করতে জানত, কিন্তু রক্ষার সীমা জানতো না।
এমেত থেকে মুছে দেয়া হলো— আলেফ।
সত্য থেকে হলো—মৃত্যু।
স্রষ্টা করে— সৃষ্টি— ধ্বংস— নিয়ন্ত্রণ সৃষ্টির নিজের!
মাটির জিনিস মাটিতে মিশে— থেকে যায় শুধু আতঙ্ক!
মহামানব শ্লোক ১২

Comments (0)
No comments yet. Be the first to comment.