পুরষ্কার হিসেবে স্বর্গ চাইনা
চাইনা শুদ্ধ হতে নরকের আগুনে পোড়ে,
আমি এই মর্ত্যের ধুলোয়
নিত্য করতে চাই গড়াগড়ি,
এর উষ্ণ শীতল জলে
হররুজ করতে চাই স্নান,
এর মেঠো পথ ধরে
প্রতিনিয়ত ফিরতে চাই ঘরে
বেলাশেষে কাজ শেষ হলে,
এর শষ্য, ফল, জলে
আমি পান করতে চাই
জীবন পেয়ালার শেষ নিঃশ্বাস।
Comments (3)