আজ পড়ন্ত এক বিকালে
বদ্ধ এলোমেলো এক ছোট্ট কুটিরে,
শ্রীহীন এলোকেশে বসে আছি এক কোনে,
ভারাক্রান্ত ভগ্ন হৃদয় আমার সুদূর এক অতীতপানে চেয়ে থাকে,
এক নিয়ন্তার জন্য।
নিয়ন্তা
আজ বড্ড তোমায় বেশী মনে পড়ে।
জানি তুমি ফিরবেনা কোনদিন,
কিন্তু অবুঝ হৃদয় সেকি বোঝে?।
ভালোবাসার অর্থ কি?
সেদিন তুমি বুঝিয়েছিলে আমায়।
যে নিয়ন্তা আমার মুখভার দেখলে,
প্রশ্ন করতো শত বার।
যে নিয়ন্তা আমার ফোন ব্যস্ত থাকলে,
অভিমান করতো শত বার।
যে নিয়ন্তা আমার অসুস্থ হলে,
সুস্থতার জন্য প্রার্থনা
করতো শত বার।
যে নিয়ন্তা আমার সাথে চিরকাল থাকার জন্য প্রতিজ্ঞা করতো শত বার,
সে নিয়ন্তা আজ কিভাবে ভুলে গেলে আমায়?
নিয়ন্তা তুমি জেনে রেখ
তোমায় বড্ড বেশী ভালোবাসি,
এ ভালোবাসা রবে চিরকাল।
Comments (9)