তখনও বুঝিনি জীবন কী জিনিস, বাস্তবতার মানে
ফুল পাখি নদী প্রজাপতি ঘাস হৃদয় মনকে টানে
ইশকুলে যাই, লেখাপড়া করি, বিকেলে খেলার মাঠে
বন্ধুরা এসে অপেক্ষা করে ব্যাডমিন্টন হাতে।
খেলাধুলা ফেলে কোনদিন ছুটি রেল সড়কের দিকে
যেখানে তখন দিনের সূর্য্ আলো হয়ে আসে ফিকে
দিন চলে যায় শেষ ট্রেনটা ঝিক ঝিক করে আসে
এসে চলে যায় দেহাতী গাঁয়ের ধার পাশটাকে ঘেঁসে।
সময় তখন তবু কোন যেন চমকে থমকে দাঁড়ায়
আজোতো বুঝিনা কি ছিল ছন্দ মুখর সে শব্দ-মালায়!
Comments (19)