এ নদী এমন নদী, ভরা কূল তটিনী।
কথাকলি এসেছে তালে কত্থক আসে নি।
বেজেছে নূপুর তবু, কে কে সুরে ভাসেনি।

আমি ভাসি, তুমি ভাসো, ভাসে মরা নদী,
নতুন আষাঢ়ে বান-শ্রাবণে ভিজেছে প্রাণ,
বৃষ্টির তালে তালে তোলে কোন ধ্বনি।

আগুনে পুড়েছে মেঘ, পোড়ে জল ধারা,
সময় প্রবাহে নদী আজ গতি হারা,
ভাসায় বন্দর-তীর, গোকুল পাহারা।

আরশাদ:alien:প্রমোদ কক্ষ:আপনালয়
২০ নভেম্বর ২০১৫:অপর সময়:ঢাকা।