চাঁদ এসেছে আলো হাতে
স্নিগ্ধ আলোর মালা,
প্রেমিক হলে জড়িয়ে নিতাম
বাড়িয়ে দিতাম গলা।
কিন্তু আমি বুড়ো হাবড়া
প্রেমের পদ্যে নেই,
জীবন গদ্যে বাস করছি
হারিয়ে ফেলছি খেই।
সূর্য আমার প্রাণের দাবী
মাঠের কিষাণ দীন,
জোছনা কাব্যে আমার কী লাভ
ব্লু মুন অর্থহীন।।
আরশাদ:alien: প্রমোদ কক্ষ: আপনালয়
১৫ নভেম্বর ২০১৫; রবিবার//ঢাকা।
Comments (10)