জমাট বদ্ধ পাহাড়ও একদিন গলে যায়
গলে যায় প্লায়স্টোসিন যুগের হিম শৈল।
সবকিছু বদলায়
দৃষ্টিভঙ্গী-মানুষের মন
প্রতিদিনের জীবন যাপন
বদলে যাওয়াটাই বেঁচে থাকার চিহ্ন।
সব কিছু মুছে যায়
মিলিয়ে যায় স্মৃতিতে
আমরা আসলে আর কিছু নই
নানান রঙের স্মৃতির প্রতিবিম্ব।
এ শহরও একদিন
ভালবাসা শিখবে
সেদিন আমরা না থাকি, ক্ষতি নেই
তোমরা ভালো করে শিখে নিও।
চেতনা ও ভালোবাসার প্রবল অনুপস্থিতি প্রতিদিন
তবু ভালবাসা দিয়েই এই শীতলতাকে দূর করো।
আরশাদ:alien: প্রিয় শয্যা; আপনালয় ।
৬ নভেম্বর ২০১৫; শনিবার; এখন ঢাকায়।
Comments (11)