১
সবুজ পাতায় সাজানো গাছের
মুকুটের রং বদলালো, চোখের সামনে
অথচ আমাদের মনের বদল হলো না
পড়ে আছি নোনা ধরা সময়ের চার দেয়ালে বন্দী।
২
ভোর হয়ে আসে, চোখের আলো নিভু নিভু
বুকের ভিতরে হৃদপিন্ডের কষ্টাতুর দাপাদাপি
তবু প্রত্যাশার প্রদীপ জ্বলতে থাকে
মানুষ যখন তখন ভাবতে পারে অনেক কিছু
আমি সময়ের কাছে সঁপেছি নিজের প্রাণ ঝাঁপি।
আরশাদ:alien: ০৬ নভেম্বর ২০১৫: আপনালয়
Comments (18)