অভিমানে ভালোবাসা বাড়ে
ভালোবাসার পূর্ণতায় কিনবা উপাদানে অভিমান
অভিমানে ভালোবাসা বাড়ে।
দূরে যাওয়ার, ভুলে যাওয়ার ভয়
হৃদয়কে আরো কাছে টানে।
অভিমানে হৃদয়ে জমানো ধূলো,
হৃদয় পথেই শোভা আনে।
মনের আকাশে স্মৃতিরা
মেঘ হয়ে ভীড় করে,
অঝরে ঝরে বর্ষণে।
শীতল করে অভিমানের অনলে জ্বলন্ত হৃদয়।
হৃদয়ে উপলব্ধি জাগে,
কতোটা.... ভালোবাসি।
Comments (5)