মাপ করে দিসরে আল্লা,
ক্ষমা করে দিস
জীবনে যা ভুল করেছি
মার্জনা করে দিস
তুই যে রহিম তুই রহমান
তুই যে মেহেরবান
তুই যে মোর অন্তরযামী
আল্লা মহান_
আলো নামের পথ ছাড়িয়া
আধার পথে চলি
মুখে মুখে আল্লা শুধু
তোরই ও নাম বলি
কাঁদছি অধম ডাকছি তোরে
একবার সারা দিস।
তোর ইশারায় চন্দ্র ওঠে
ফোটে গাছের ফুল
তোরে না চিনতে পেরে
করছি শুধুই ভূল
তুইযে জীবন মরণ দাতা
তোর করে তুই নিস।
সৃষ্টি কুলের সব প্রাণী
তোরই জিকির করে
আমরা অধম বোকা মানুষ
রয়ছি দূরে দূরে
কাঁদছি অধম ডাকছি তোরে
আমাই ঈমান দিস।
Comments (8)