মনের ভিতর দেশন্ধতা
বুকের ভিতর ভয়
মুখে মুখে জয় বাংলা
হৃদয় মাঝে নয়
কেমন করে আমরা তবে
মুজিব হব ভাই
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
তার তুলনা নাই
যার আদর্শে সোনার বাংলা
আমরা গড়তে চাই।

চাঁদ ডুবে যায় অন্ধকারে
সোনার তরী নদীর ধারে
বোশেখ মাসে এক হাটুজল
পোড়া মাটির ঘ্রান
আমরা খুজি মোল্লা বাড়ির
নতুন অবিধান।
কেমন করে আমরা তবে
মুজিব হব ভাই
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
তার তুলনা নাই
তার দেখানো সে পথ ধরে
আমরা চলতে চাই

উদাশ হয়ে ফুলপাতাতে
পংক্তি খুঁজি পথ চলাতে
আমের বোলে মৌ তুলেছে
ছন্দ নব নব
উড়ছে দেখ বিজয় কেতন
ঘুর্নি অভিনব।
কেমন করে আমরা তবে
মুজিব হব ভাই
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু
তার তুলনা নাই
তার চোখের সে স্বপ্ন গুলো
আমরা দেখে যায়