সখী ভালবাসা কারে কয়.....
বহু বছর আগে কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর এভাবেই ভালবাসার অর্থ খুজেছিলেন। কারণ, ভালবাসার অর্থ যে গভীর দ্যোতনাময়। ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। দিনটি শুধুই ভালবাসার। হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেল বন্ধনের দিন এটি।
ভালবাসার গল্পটি শুরু হয়েছিল সেই ২৬৯ খ্রিষ্টাব্দে। রোমের চিকিৎসক তরুন যাজক সেন্ট ভ্যালেন্টাইনের চিকিৎসায় দৃষ্টি ফিরে পেয়েছিল নগর জেলারের দুহিতা। পরে দুজনার মধ্যে মন দেওয়া নেওয়া হয়। সেই থেকে জন্ম নিয়েছিল তাদের ভালবাসার অমর গাঁথা।
দুহিতা ছিল এক কারারক্ষীর মেয়ে। তার বাবা তাদের এ সম্পর্ক মেনে নেয়নি। উপরন্তু সেন্ট ভ্যালেন্টাইনকে কারাগারে পাঠানো হয়।
ভ্যালেন্টাইন কারাগার থেকে দুহিতার কাছে তার স্বাক্ষরিত একটা চিঠি দেয়। তাতে লেখা ছিল
"love From Your Valentain"
ভালবাসার এমন স্মৃতীকে জড়িয়েই পরবর্তিতে ভ্যালেন্টাইন ডের প্রচলন হয়।
Comments (6)